ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

অবৈধ তেল মজুত ধরাতে পুরস্কার ঘোষণা, তথ্যদাতাকে মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:২৮ পিএম

অবৈধ তেল মজুত ধরাতে পুরস্কার ঘোষণা, তথ্যদাতাকে মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এ ধরনের কার্যকলাপ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যারা স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে অবৈধ মজুত বা পাচারকারীদের ধরতে সহায়তা করবেন, তাদের এই পুরস্কার প্রদান করা হবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যয়ও বেড়েছে। এর প্রভাব বাংলাদেশের আমদানি-রপ্তানি খাতেও পড়ছে।

তবে সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে।

এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনের দৃশ্য দেখা যাচ্ছে। কোথাও কোথাও সরবরাহ ঘাটতির আশঙ্কায় উত্তেজনাও তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!