ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

৬ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় লাফ, ভরি ২ লাখ ৪১ হাজার ছাড়াল

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৭:২৩ পিএম

৬ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় লাফ, ভরি ২ লাখ ৪১ হাজার ছাড়াল

মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো দেশের বাজারে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

শনিবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন করে এই দাম নির্ধারণ করে, যা বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে একই দিন সকালে সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। তবে বিকেলে আরও ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২২ ক্যারেট: ২,৪১,৪৪৫ টাকা
২১ ক্যারেট: ২,৩০,৪২২ টাকা
১৮ ক্যারেট: ১,৯৭,৫৩০ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬০,৮৪৭ টাকা

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়ার কারণে এই সমন্বয় করা হয়েছে।

এদিকে, সোনার দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!