টানা কয়েক দফা কমার পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন দাম ঘোষণা করে। এতে ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।
নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের প্রভাবেই সোনার দামে এমন ওঠানামা দেখা যাচ্ছে।

