ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

জোড়া গোলে সমালোচকদের জবাব, সান্তোসকে জয় উপহার নেইমারের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:১৩ পিএম

জোড়া গোলে সমালোচকদের জবাব, সান্তোসকে জয় উপহার নেইমারের

দীর্ঘদিনের আলোচনা–সমালোচনার মাঝেই মাঠে জবাব দিলেন নেইমার জুনিয়র। তার জোড়া গোলে সান্তোস ২–১ ব্যবধানে হারিয়েছে ভাস্কো দা গামা-কে। ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত ম্যাচে নতুন মৌসুমে এটাই সান্তোসের প্রথম জয়।২৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে প্রথম গোলটি করেন নেইমার। গোলের পর গ্যালারির দিকে চুপ থাকার ইঙ্গিত দেন তিনি। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে উদ্‌যাপন করেন ভিনিসিউস জুনিয়র-এর স্টাইলে, যিনি সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে এমন উদ্‌যাপন করেছিলেন।

৪৩ মিনিটে সমতা ফেরায় ভাস্কো দা গামা। তবে ৬১ মিনিটে আবারও জালের দেখা পান নেইমার, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে।

চোট কাটিয়ে ১৬ ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। প্রথম ম্যাচে অ্যাসিস্ট করলেও পরের ম্যাচে দল হারে। ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল। এমনকি কার্লো আনচেলত্তি মন্তব্য করেছিলেন, শতভাগ ফিট না হলে বিশ্বকাপ দলে সুযোগ মিলবে না।

ম্যাচ শেষে নেইমার বলেন, “গত সপ্তাহে অনেকে বলছিল আমি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ দুই গোল করেছি। এটাই ফুটবল—একদিন আপনি খারাপ, পরের দিনই মানুষ বলে বিশ্বকাপে আপনাকে দরকার।”

এই জয়ে শুধু দলই ঘুরে দাঁড়ায়নি, সমালোচকদেরও কড়া বার্তা দিয়েছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!