ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

‘বিলেত রাজা’ গানে মাতালেন সিয়াম-নাটালিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৩:৩০ পিএম

‘বিলেত রাজা’ গানে মাতালেন সিয়াম-নাটালিয়া

ঈদকে সামনে রেখে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘বিলেত রাজা’ নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। গানটিতে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে পারফর্ম করে আলোচনায় এসেছেন বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

ধামাকাদার নাচনির্ভর এই গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। কোরিওগ্রাফি করেছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর অল্প সময়েই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করে। প্রকাশের একদিনের মধ্যেই গানটির ভিউ সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে এবং ক্রমাগত বাড়ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমাটি রোমান্স ও অ্যাকশন ঘরানার। এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়া আরও অভিনয় করেছেন শাতাফ ফিগার ও শ্যাম ভট্টাচার্য।

সিনেমাটির গল্পে তুলে ধরা হয়েছে ভালোবাসার জন্য একজন মানুষ কতটা সহিংস হয়ে উঠতে পারে সেই বিষয়টি। ‘রাক্ষস’ সিনেমাটি আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!