সিরাজগঞ্জ জেলা শাখার বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবগঠিত ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জননেতা এম এ মান্নান খান প্রিন্স। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাসির উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শরীফ শেখ। নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দের প্রতিও শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়েছে।
সংগঠন সংশ্লিষ্টরা মনে করছেন, এই ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি সিরাজগঞ্জ জেলায় তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে। একই সঙ্গে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নেতাকর্মীরা বলেন, ঐক্য, নিষ্ঠা ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে সবাই মিলে কাজ করলে সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

