ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

মানহানির মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে সমন, ১৯ এপ্রিল আদালতে হাজিরার নির্দেশ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:২৮ পিএম

মানহানির মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে সমন, ১৯ এপ্রিল আদালতে হাজিরার নির্দেশ

মানহানির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। তাকে আগামী ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়া এ আদেশ দেন।

আদালতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার।

মামলার অভিযোগে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে মন্তব্য করেন আমির হামজা। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন।

পাবলিক প্রসিকিউটর জানান, অভিযোগের প্রেক্ষিতে আদালত সমন জারি করেছেন এবং নির্ধারিত তারিখে আসামিকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

এদিকে একই অভিযোগে এর আগে ৩০ মার্চ একশত কোটি টাকার আরেকটি মানহানির মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!