ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: ক্রীড়া প্রতিমন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১২:১৩ পিএম

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

প্রতিমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদসহ বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

র‍্যালি শেষে বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়; এটি মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলে। তরুণদের মাদকসহ বিভিন্ন নেতিবাচক কার্যক্রম থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গন এমন একটি ক্ষেত্র যেখানে কোনো বিভাজন নেই। সবাইকে একসঙ্গে কাজ করে ক্রীড়াবান্ধব দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বাড়ানোর লক্ষ্যের কথাও তুলে ধরেন।

এছাড়া ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অন্যান্য কার্যক্রমেও সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!