ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

জ্বালানি সংকটে বিকল্প উদ্যোগ, ৩ দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৪:৩১ পিএম

জ্বালানি সংকটে বিকল্প উদ্যোগ, ৩ দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তার মধ্যে বিকল্প উৎস নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যবস্থা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সরকার নতুন উৎস থেকে জ্বালানি আমদানির দিকে জোর দিচ্ছে এবং ইতোমধ্যে তিনটি দেশ থেকে আমদানির কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখে সাধারণ মানুষের ওপর চাপ কমানোর চেষ্টা করছে সরকার। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিকল্প উৎস থেকে তেল আমদানির এই উদ্যোগ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!