ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

বিভাজনের রাজনীতির স্থান নেই, সমঅধিকারে অঙ্গীকার: তথ্যমন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০১:১০ পিএম

বিভাজনের রাজনীতির স্থান নেই, সমঅধিকারে অঙ্গীকার: তথ্যমন্ত্রী

ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বাংলাদেশ বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে এবং বিভাজনের রাজনীতির কোনো স্থান এখানে থাকবে না।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত ‘মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একক ধর্ম, সংস্কৃতি বা একদলীয় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা প্রকৃতির স্বাভাবিক নিয়ম, মানবতা ও সভ্যতার চেতনার পরিপন্থী। তাই সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা সমুন্নত রেখে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে।

জহির উদ্দিন স্বপনের ভাষ্য, জনগণ তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ রাষ্ট্রচিন্তা ও কর্মপরিকল্পনার প্রতি আস্থা রেখেই তাকে এবং তার রাজনৈতিক দলকে ব্যাপক সমর্থন দিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা সামাজিক সম্প্রীতি, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

 

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!