ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০২:১৯ পিএম

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আপিল বিভাগের রায়ের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে একই দিন আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সাংবিধানিক ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু বিধান দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল। তার মতে, সংবিধানের ৭-ক ও ৭-খ ধারা গণতান্ত্রিক ব্যবস্থাকে সীমাবদ্ধ করার একটি প্রচেষ্টা ছিল এবং আপিল বিভাগের রায়ে হাইকোর্টের অবস্থান বহাল থাকায় বিষয়টি স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের ফলাফল।

আইনমন্ত্রী জানান, আগামী দিনে জুলাই সনদকে সামনে রেখে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে একটি সংসদীয় কমিটি গঠন করা হবে, যা বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের মতামত নিয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!