ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীরা পাবে ফ্রি ড্রেস, ব্যাগ ও জুতা

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০১:৩২ পিএম

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীরা পাবে ফ্রি ড্রেস, ব্যাগ ও জুতা

আগামী জুলাই মাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ ও জুতা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা এই সুবিধা পাবে। প্রথম ধাপে এক লাখ শিক্ষার্থীর জন্য এসব উপকরণ প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, বিনামূল্যে বই ও মিড-ডে মিলের পর এবার শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ ও জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রাথমিক শিক্ষাকে আরও সহায়ক ও সাশ্রয়ী করবে।

সরকার পাইলট প্রকল্প হিসেবে এ কর্মসূচি শুরু করে পরে ধাপে ধাপে বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসায়ও সম্প্রসারণের পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতাও নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এবং অভিভাবকদের ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!