ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

এইচএসসি পরীক্ষা হবে শতভাগ নকলমুক্ত, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০১:৪৬ পিএম

এইচএসসি পরীক্ষা হবে শতভাগ নকলমুক্ত, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রতিটি কেন্দ্রকে শতভাগ নকলমুক্ত এবং সব ধরনের প্রভাবমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রশ্নফাঁস বা পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অনিয়মের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রপ্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষার পরিবেশ অবশ্যই স্বচ্ছ, সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে হবে। কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁস বা অন্য কোনো অনিয়মের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে বিভিন্ন আইনি জটিলতা ও মামলার কারণে অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম এবং প্রশাসনিক কাজ ব্যাহত হয়। এসব প্রতিবন্ধকতা দূর করে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

মতবিনিময় সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানরা অংশ নেন। সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু পরীক্ষা আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!