ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন সফটওয়্যার, শিগগিরই শুরু কার্যক্রম

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:৩৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন সফটওয়্যার, শিগগিরই শুরু কার্যক্রম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় নতুন গতি আনতে সফটওয়্যারভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধান শিক্ষক, সহকারী প্রধানসহ সব কর্মচারীকে একটি সমন্বিত সফটওয়্যারের আওতায় এনে বদলি কার্যক্রম পরিচালনা করা হবে।

রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানান, নতুন বদলি সফটওয়্যারটি সোমবার (২০ এপ্রিল) থেকে চালু হওয়ার কথা রয়েছে। সফটওয়্যারটি ওয়েবসাইটে উন্মুক্ত করা হলে শিক্ষকদের তথ্য এন্ট্রির সুযোগ তৈরি হবে।

এর আগে গত ২ এপ্রিল মন্ত্রণালয়ের এক বৈঠকে বদলি সফটওয়্যার হালনাগাদ এবং সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, পূর্বে এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। তারা কেবল গণবিজ্ঞপ্তির মাধ্যমে অন্য প্রতিষ্ঠানে আবেদন করতে পারতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত এই সুযোগ থাকলেও পরবর্তীতে তা সীমিত করা হয়।

পরে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয় এবং একটি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে রিট মামলা, সফটওয়্যার প্রস্তুতিতে বিলম্ব এবং নীতিমালার সংশোধনসহ বিভিন্ন কারণে কার্যক্রমটি এখনো বাস্তবায়ন শুরু হয়নি।

নতুন সফটওয়্যার চালুর মাধ্যমে দীর্ঘদিনের এ জটিলতা নিরসন হবে এবং বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!