ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:৫৯ পিএম

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।

শনিবার (২০ জুন) র‍্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামলার আসামি আলী আকবরকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।

র‍্যাব জানায়, জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৮৬০ সালের ৩০২ ধারাসহ ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩৬৪, ৩৪২, ৩৮৬, ৪২৭, ২২৪, ২২৫ ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আলী আকবরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!