ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের, বিভাগে বিভাগে সমাবেশ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৩০ পিএম

দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের, বিভাগে বিভাগে সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশ এবং পরে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি তুলে ধরেন জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, আগামী ১৬ মে রাজশাহী থেকে বিভাগীয় সমাবেশ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে।

জোটের নেতারা বলেন, এসব কর্মসূচিতে বিভাগীয় শহরের পাশাপাশি জেলা ও সিটি করপোরেশন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।

এছাড়া জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবশেষে আগামী অক্টোবর মাসে রাজধানী ঢাকায় একটি বৃহৎ মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানান।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!