ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বেলুচিস্তান

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৯:২৫ পিএম

৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বেলুচিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শুক্রবার (২৬ জুন) ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কম্পনে কোহলু জেলার পাশাপাশি ঝোব, বারখান ও রাখনি জেলার বিস্তীর্ণ এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৭ কিলোমিটার গভীরে এবং উপকেন্দ্র ছিল কোহলু শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দারা কম্পন অনুভব করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর আগে একই দিন দুপুরেও কোহলু অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। এছাড়া চলতি মাসের শুরুতে লাহোর ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। সে সময় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে এবং উপকেন্দ্র ছিল কাশ্মীর অঞ্চলে।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় পাকিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত। এ কারণে দেশটিতে মাঝেমধ্যেই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং অতীতেও একাধিক বড় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!