ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

আমরাও পরাশক্তি’— যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত দিয়ে কড়া বার্তা ইরানের

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:১৩ পিএম

আমরাও পরাশক্তি’— যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত দিয়ে কড়া বার্তা ইরানের

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বিশ্ব রাজনীতিতে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইরানও একটি শক্তিশালী রাষ্ট্র।

সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক প্রভাব মোকাবিলায় ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, “আমরাও পরাশক্তি।”

তিনি আরও বলেন, ইরানের জনগণ কোনো ধরনের চাপ বা আগ্রাসনের মুখে আত্মসমর্পণ করবে না। নিজেদের সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক স্বার্থ রক্ষায় তেহরান দৃঢ় অবস্থানে রয়েছে।

বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রসঙ্গ টেনে ইরানি কর্মকর্তারা জানান, এ অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর বিষয়ে নিরাপত্তা ও সমন্বয়ের প্রশ্নে ইরানের অবস্থান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

একই সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনায় শুধু পারমাণবিক ইস্যুই নয়, বরং আঞ্চলিক সংঘাত ও যুদ্ধ বন্ধের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!