ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

রহস্য ঘনীভূত: নতুন ফটোশুটে আবার আলোচনায় বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:৩৭ পিএম

রহস্য ঘনীভূত: নতুন ফটোশুটে আবার আলোচনায় বুবলী

নতুন এক ফটোশুট ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন ও আড়ালে থাকার বিষয়টি নিয়ে চলা নানা গুঞ্জনের মাঝেই এই উপস্থিতি নতুন করে কৌতূহল তৈরি করেছে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করলেও প্রচারণায় অনুপস্থিত ছিলেন তিনি। এ নিয়ে অসুস্থতা কিংবা বিদেশে অবস্থানের গুঞ্জন ছড়ায়। একই সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা চলছিল, যা ভক্তদের মধ্যে জল্পনা বাড়িয়ে তোলে।

এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে বৈশাখী সাজে নতুন কিছু ছবি শেয়ার করেন বুবলী। লাল-সাদা শাড়িতে তার এই উপস্থিতি দ্রুতই ভক্তদের নজর কাড়ে। তবে শুধু তার সৌন্দর্যই নয়, ছবিতে শাড়ি পরার ধরনও আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে।

ছবির মন্তব্য ঘরেও নানা প্রশ্ন ও অনুমানের ছড়াছড়ি দেখা যায়। বিশেষ করে মাতৃত্ব নিয়ে গুঞ্জনকে ঘিরে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন। কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, আবার কেউ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।

যদিও এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি বুবলী। ফলে তার নতুন এই ফটোশুট ঘিরে রহস্য আরও গভীর হয়েছে বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, ২০১৮ সালে অভিনেতা শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। তাদের একটি সন্তানও রয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!