ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

জ্বালানি সাশ্রয়ে শিক্ষায় নতুন ভাবনা, সশরীরে ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারে অনলাইন ব্যবস্থা

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:২৬ পিএম

জ্বালানি সাশ্রয়ে শিক্ষায় নতুন ভাবনা, সশরীরে ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারে অনলাইন ব্যবস্থা

জ্বালানি সাশ্রয়কে গুরুত্ব দিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরিচালনায় নতুন পরিকল্পনা করছে সরকার। সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা চলছে। বিষয়টি নিয়ে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মহানগর এলাকায় অনলাইন ক্লাসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হতে পারে, যাতে জ্বালানি ব্যবহারের চাপ কমানো যায়।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা ব্যবস্থায় সরাসরি ও ভার্চুয়াল—দুই ধরনের পাঠদানের সমন্বয় দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!