ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

সুনামগঞ্জের (সওজর) উপ-সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০১:১৩ পিএম

সুনামগঞ্জের (সওজর) উপ-সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের দুর্নীতি

সুনামগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগে উপ-সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে গত ৫ বছরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি সওজ বিভাগে একক আধিপত্য প্রতিষ্ঠা করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, অতিরিক্ত বিল উত্তোলন এবং কাজের গুণগত মানে ঘাটতি রেখে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এতে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি প্রকল্প বাস্তবায়নেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থেকে প্রভাব বিস্তার এবং ঠিকাদারি কার্যক্রম নিয়ন্ত্রণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে চলমান এসব অনিয়মের মাধ্যমে প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ ব্যাপারে দুদকের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!