বিগত সরকারের আমলে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ নতুন নয়। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে গড়ে ওঠে দুর্নীতির শক্তিশালী সিন্ডিকেট, যার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ লোপাট করা হয়েছে—এমন অভিযোগ দীর্ঘদিনের।
এরই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর প্রধান এসেসর শাখার আব্দুল বাছিত। অভিযোগ রয়েছে আব্দুল বাছিত দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছে।
সিসিকের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে প্রশাসনের উচ্চপর্যায়ে বিশেষ সুবিধা পেতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর একাধিক কর্মচারীরা বলেন,"প্রধান এসেসর শাখার আব্দুল বাছিত" দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন অভিজাত এলাকায় নামে-বেনামে একাধিক সম্পদ গড়ে তুলেছেন। তবে এ বিষয়ে জানতে চেয়ে একাধিক বার আব্দুল বাছিত এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
একজন এসেসর শাখা প্রধান তার বৈধ আয়ে এত সম্পদের মালিক হওয়া সম্ভব কি না—এ প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহল।
বিস্তারিত প্রতিবেদন আগামী............।

