ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

জহুরুল ইসলাম (সিরাজগঞ্জ) :

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১০:৫৩ এএম

সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার ১ নম্বর রতনকান্দি ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৮টায় রতনকান্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন রতনকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

এ সময় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মেরাজ হোসেন মিসবাহ।

জানা গেছে, যমুনা নদীভাঙনকবলিত এই ইউনিয়নের মোট ৩ হাজার ৮০৬টি পরিবারের মাঝে সরকারি সহায়তার এই চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুল আলমের সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, মোতাহার হোসেন, বাচ্চু মিয়া, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম দুল্লা এবং মোর্শেদা খাতুন কেয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান জানান, সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৩০ হাজার ৯৯০ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!