ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

প্রধানমন্ত্রীর জনসভায় মতলব দক্ষিণ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

সমির ভট্টাচার্য্য,মতলব থেকেঃ

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৯:২৩ পিএম

প্রধানমন্ত্রীর জনসভায় মতলব দক্ষিণ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

মতলব দক্ষিণ উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিয়েছেন।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভা উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর এলাকার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন-এর উদ্যোগে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিতভাবে জনসভায় যোগ দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটের নেতৃত্বে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।

এছাড়া নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, নারায়ণপুর, খাদেরগাঁও, উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়ন থেকেও নেতাকর্মীরা মিছিলসহ জনসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর চাঁদপুর সফরকে ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এদিকে মতলব দক্ষিণ উপজেলা থেকে প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী সুশৃঙ্খলভাবে জনসভায় অংশ নেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!