ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ে নকআউটে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১১:৩৪ এএম

প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ে নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। সেই লক্ষ্য পূরণ করে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

এই ড্রয়ের ফলে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২-এ উঠেছে অস্ট্রেলিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই পরের পর্ব নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র।

ম্যাচের প্রথমার্ধে তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল অস্ট্রেলিয়া। তবে বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। প্যারাগুয়ে আক্রমণের তীব্রতা বাড়িয়ে একাধিক সুযোগ তৈরি করে এবং বলের দখলেও এগিয়ে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি।

অন্যদিকে দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়া রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। নিজেদের রক্ষণভাগ সুসংগঠিত রেখে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে কাঙ্ক্ষিত এক পয়েন্ট তুলে নেয় তারা।

এই ফলের মাধ্যমে টানা দ্বিতীয় বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিল ‘সকারুস’রা। আগের আসরেও তারা শেষ ষোলোতে খেলেছিল।

নকআউট পর্বে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ‘জি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে মাঠে নামবে তারা।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!