ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:১৪ পিএম

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-সহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মহানগর হাকিম আদালত-এ নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত আবেদন গ্রহণ করে বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। মামলার বিষয়ে পরবর্তী আদেশ পরে দেওয়া হবে।

মামলার আবেদনে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিমান বাহিনীর ঊর্ধ্বতন সদস্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দেশের অন্যতম বড় এই বিমান দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল শিক্ষার্থী।

পরবর্তীতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণরত পাইলটের উড্ডয়ন সংক্রান্ত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে। এখন নিহতদের পরিবারের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপের দাবি আরও জোরালো হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!