ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০১:৪০ পিএম

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সচিবালয়টি বহাল রাখার আবেদন জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন। সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির। এতে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করা হয়। বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে বিলটি পাস হলে বিচার বিভাগ পূর্বের কাঠামোয় ফিরে যাওয়ার পথ তৈরি হয়।

রিটকারীরা মনে করছেন, বিচার বিভাগের স্বাতন্ত্র্য ও কার্যকারিতা নিশ্চিত করতে স্বতন্ত্র সচিবালয় বহাল রাখা প্রয়োজন। এখন হাইকোর্টের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!