ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

জ্বালানি সাশ্রয়ে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারকাজ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৬:০২ পিএম

জ্বালানি সাশ্রয়ে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারকাজ

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট চলবে।

রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তিনির্ভর বিচারপ্রক্রিয়া জোরদার করা হচ্ছে।

‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং সংশ্লিষ্ট প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে এই ভার্চুয়াল কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে দীর্ঘ অবকাশ শেষে একই দিন সকাল থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য মোট ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, যার মধ্যে ২৯টি একক এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!