ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

কুমিল্লার পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনা

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০২:০৫ পিএম

কুমিল্লার পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনা

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুর সোয়া ১১টার দিকে তিনি সভামঞ্চে উঠলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত সবার শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সরকারপ্রধান সড়কপথে চাঁদপুর সফরে যাচ্ছেন। পথে কুমিল্লার বরুড়ায় সংক্ষিপ্ত এই পথসভায় অংশ নেন তিনি।

সকাল থেকেই ছোট ছোট মিছিল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা সভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই লক্ষ্মীপুর বাজার মাঠ হাজারো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

সফরসূচি অনুযায়ী, পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে শাহরাস্তি ও সদর উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!