ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

নারী নেতৃত্বে সবুজ সমাজ গড়ার প্রত্যয়ে কুসুমকলি নারী উন্নয়ন সংত্থার উদ্দোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ

জহুরুল ইসলাম (সিরাজগঞ্জ) :

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৮:০৯ পিএম

নারী নেতৃত্বে সবুজ সমাজ গড়ার প্রত্যয়ে কুসুমকলি নারী উন্নয়ন সংত্থার উদ্দোগে শিক্ষার্থীদের মাঝে  ফলজ বৃক্ষ বিতরণ

"নারী নেতৃত্বে সবুজ সমাজ, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুসুমকলি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ ও রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
​ গতকাল বুধবার (২ সেপ্টেম্বর ) সকালে ভাটপিয়ারি জ.রা.শা বহুমুখী  উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম খান।
​অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ৩০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্ম ও নারীদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য  মো. আব্দুল মমিন এবং মহিলা ইউপি সদস্য জাহানারা খাতুন। এছাড়াও এফআইভিডিবি-উত্তরণ প্রজেক্টের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. নুরুল ইসলাম, অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর মো. সাইদুর রহমান, ফিল্ড অফিসার মাধবচন্দ্র বর্মন ও ফিল্ড অফিসার মির্জা মনিরুল হক।
​কুসুমকলি নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছা.খাইরুন নেছা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও ফলজ চারাসমূহ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!