ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল,ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৮:৩১ পিএম

হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল,ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার

হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে পিস্তল,ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করেছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি অধীনে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পিস্তল,০৬টি, ম্যাগাজিন ০৭টি এবং বিভিন্ন প্রকারের গুলি ২২ রাউন্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা উক্ত অস্ত্র ও গোলাবারুদ দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান।

এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত  এলাকায় শান্তি -শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অবৈধ কর্মকান্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।” 
উল্লেখ্য, গত তিন মাসে ৫৫ বিজিবি’র অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা হতে ৪১ লক্ষ টাকা মূল্যের ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২৫৮৫ পিস ইয়াবা, ৫৯ বোতল মদ এবং ২১টি গরু আটক করা হয়েছে। 
 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!