ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

দাউদকান্দিতে মাদক ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৭

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৩:০০ পিএম

দাউদকান্দিতে মাদক ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৭

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে মাদক, ডাকাতির প্রস্তুতি, মারামারি ও আদালতের পরোয়ানাভুক্ত মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন থানার কয়েকজন উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকের সমন্বয়ে গঠিত পুলিশ দল।

 

গ্রেপ্তার সাতজনের মধ্যে সায়মা আক্তার (১৯), সুমি বেগম (২৩) ও শরীফ হোসেন (৩৩)-এর কাছ থেকে ৮ কেজি গাঁজা ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদক কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, মো. আরিফ (২৮) ও মো. রমজান হোসেন (৩৫)কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া গৌরীপুর এলাকার একটি মারামারির মামলার এজাহারনামীয় আসামি মো. আল আমিন হোসেন (৪৫) এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল রানাকেও পৃথক অভিযানে আটক করা হয়।

 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!