পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পটুয়াখালী এ. হাই বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক মরহুম আ. জব্বার হাওলাদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. আ. রহমান কালাম। স্মরণসভায় মরহুম আ. জব্বার হাওলাদারের শিক্ষা বিস্তারে অবদান, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং বিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরে বক্তারা বলেন, তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ, সহকারী শিক্ষক মো. কাওসার হোসেন, মো. কালাম, পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জাফর হোসেন খান, উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মীর মো. মাসুম বিল্লাহ (মামুন মীরা), কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজের প্রভাষক ও পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মোশাররফ হোসেন।
এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জলিল হাওলাদার, মো. নুরুজ্জামান, মাওলানা মো. সাদ্দাম হোসেন, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
স্মরণসভা শেষে মরহুম আ. জব্বার হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জামায়াতের উপজেলা আমির মাওলানা মো. সিরাজুল ইসলাম।

