ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

পাকিস্তানের হাসপাতালে আগুনে ১৫ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ১১:৪৪ এএম

পাকিস্তানের হাসপাতালে আগুনে ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের শিশুদের নবজাতক পরিচর্যা ইউনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আগুন লাগার সময় ওই কক্ষে মোট ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, নবজাতক পরিচর্যা কক্ষে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসরে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন কক্ষজুড়ে ছড়িয়ে পড়লে সেখানে থাকা নবজাতকদের উদ্ধারে সংকট তৈরি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।

 

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার পরও হাসপাতালের সংশ্লিষ্ট অংশে তাপমাত্রা কমানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আগুনের সূত্র ও ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!