ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

চলতি বছরেই প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু: শিক্ষামন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১১:৩৯ এএম

চলতি বছরেই প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু: শিক্ষামন্ত্রী

চলতি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। আগামী তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষাকে আরও আনন্দময় ও কার্যকর করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে শিখতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদী।

এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার এমন একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ ও দক্ষতা অনুযায়ী ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!