ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
Daily Bangladesh Diganta

সিরাজগঞ্জে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতার পদত্যাগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৮:১৬ পিএম

সিরাজগঞ্জে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতার পদত্যাগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা পদত্যাগ করেছেন।
‎পদত্যাগের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‎
‎​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।
‎
‎​এ সময় জেলা জাতীয় পার্টি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম ঝন্টুসহ বিভিন্ন উপজেলা থেকে আসা দলীয়  অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎​সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে নিজেদের পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
‎
‎তিনি আরও বলেন সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি বিদ্যমান থাকা অবস্থায় সম্পূর্ণ অসংগঠনিক প্রক্রিয়ায় গত ০৮/০৯/২০২৬ ইং তারিখে একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। অথচ উক্ত কমিটি গঠন ও অনুমোদনের বিষয়ে জেলা পর্যায়ের নেতাকর্মীদের যথাযথভাবে সাংগঠনিকভাবে অবহিত করা হয়নি।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!