ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

হজের প্রথম তিন দিনে সৌদিতে পৌঁছেছেন ১২,৮৫৫ বাংলাদেশি যাত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:৪৭ পিএম

হজের প্রথম তিন দিনে সৌদিতে পৌঁছেছেন ১২,৮৫৫ বাংলাদেশি যাত্রী

চলতি বছরের হজ কার্যক্রমের প্রথম তিন দিনে ১২ হাজার ৮৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (২০ এপ্রিল) আশকোনা হজ অফিসের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশকোনা হজ ক্যাম্পে বোর্ডিং পাস ও ইমিগ্রেশনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ থাকায় যাত্রীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন।

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৩২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গমন করেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৬৭ জন এবং ফ্লাই নাসের ৮টি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন যাত্রী পৌঁছেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে এখনো ৬৫ হাজার ৩৯৫ জন যাত্রার অপেক্ষায় রয়েছেন।

হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করছে। হজ ফ্লাইট কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!