ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৩:০৯ পিএম

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. তারেক (৪৮) উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা।

সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক জাহাজ নির্মাণ কারখানায় দায়িত্ব পালনকালে হামলার ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মো. তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনকারী হিসেবে নিয়মিত দেশে বৈদেশিক মুদ্রা পাঠাতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ফুফাতো ভাই মোশারফ হোসেন, যিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে উপপরিচালক হিসেবে কর্মরত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনাটি জানান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!