ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪০ হাজার টাকা

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ১২:১৭ পিএম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪০ হাজার টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে সংশোধিত দাম কার্যকর হয়েছে।

 

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে—

  • ২২ ক্যারেট: ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এসব দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

তবে গহনার ধরন, নকশা ও মান অনুযায়ী নির্ধারিত মজুরি আলাদাভাবে যুক্ত হতে পারে। বাজুসের ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়ার সুযোগ নেই।

 

এর আগে ১৫ আগস্ট সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মাত্র পাঁচ দিন পর আবারও প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হলো। ফলে অল্প সময়ের ব্যবধানে দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম আরও বেড়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির প্রভাবসহ সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১০৫ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৩ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয়ের কারণে পরিবর্তন আনা হয়েছে।

এর আগের বছর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল।

 

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়িয়েছে বাজুস। এবার প্রতি ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।

নতুন দরে অন্যান্য মানের রুপার প্রতি ভরির দাম—

  • ২২ ক্যারেট: ৫ হাজার ৩০৭ টাকা
  • ২১ ক্যারেট: ৫ হাজার ৭৪ টাকা
  • ১৮ ক্যারেট: ৪ হাজার ৩৭৪ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩২৪ টাকা

চলতি বছরে রুপার দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!