ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
Daily Bangladesh Diganta

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬, উদ্ধার অস্ত্র-মাদক

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০২:১৯ পিএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬, উদ্ধার অস্ত্র-মাদক

রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ডিএমপির বিভিন্ন বিভাগ ও অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত অভিযানে মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও বিভাগে ৭০, মতিঝিলে ৬৯, ওয়ারীতে ৬২ এবং গুলশান ও উত্তরা বিভাগে ৪৮ জন করে গ্রেপ্তার হন।

এ ছাড়া লালবাগ বিভাগে ২৯ জন, রমনায় ২৭ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩টি ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিনও উদ্ধার করেছে পুলিশ।

পাশাপাশি সাতটি মোবাইল ফোন, ইয়াবা সেবনের একটি পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট এবং ৮ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

 

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় উদ্ধার করা আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!