গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে তাদের নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নতুন এই সিরিজে রয়েছে দুটি মডেল—স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি। আধুনিক ব্যবহারকারীদের প্রয়োজন বিবেচনায় স্মুথ পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং বিভিন্ন স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি এই সিরিজটি বাজারে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এই সিরিজের অন্যতম আকর্ষণ স্পার্ক ৫০ ফাইভজি মডেল, যা উন্নত কানেক্টিভিটি এবং শক্তিশালী পারফরম্যান্স নিয়ে এসেছে। ৬.৭৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেটের ফলে স্ক্রলিং এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতা হয় আরও মসৃণ। এতে ব্যবহৃত মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর দ্রুতগতির ফাইভজি সেবা নিশ্চিত করে, যা ব্রাউজিং ও গেমিংয়ে বাড়তি সুবিধা দেয়।
ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে পরিষ্কার ও প্রাণবন্ত ছবি ধারণ করা যায়। পাশাপাশি ৬৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে। ফোনটির নিরাপত্তায় রয়েছে মিলিটারি-গ্রেড প্রোটেকশন, আইপি৬৪ ধুলো ও পানি প্রতিরোধ ব্যবস্থা এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএস-এর সঙ্গে দ্রুত ফাইল ট্রান্সফার সুবিধাও যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, স্পার্ক ৫০ ফোরজি মডেলটি দৈনন্দিন ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে বাজারে এসেছে। হেলিও জি৮১ প্রসেসরচালিত এই ফোনটিতে রয়েছে একই মাপের ১২০ হার্জ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিশেষভাবে উল্লেখযোগ্য এর ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে।
এছাড়াও ফোরজি সংস্করণে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, আইপি৬৪ প্রোটেকশন, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স, আইআর রিমোট কন্ট্রোল, উন্নত সিগন্যাল এনহ্যান্সমেন্ট প্রযুক্তি এবং অন্যান্য স্মার্ট ফিচার। ফলে এটি নিয়মিত ব্যবহারকারীদের জন্য একটি কার্যকর ও সুবিধাজনক স্মার্টফোন হিসেবে বিবেচিত হতে পারে।
দামের দিক থেকে, স্পার্ক ৫০ ফোরজি পাওয়া যাবে ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ১৭,৪৯৯ টাকা এবং ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ১৯,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে, স্পার্ক ৫০ ফাইভজি ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজে বাজারে আসছে ২৩,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
নতুন এই সিরিজের মাধ্যমে টেকনো স্মার্টফোন বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়। উন্নত ডিসপ্লে, শক্তিশালী ক্যামেরা, টেকসই নির্মাণ এবং আধুনিক ফিচারের সমন্বয়ে ‘স্পার্ক ৫০’ সিরিজটি দেশের ক্রেতাদের জন্য একটি স্টাইলিশ ও পারফরম্যান্সনির্ভর বিকল্প হিসেবে উঠে এসেছে।

