ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

দিনে ২০০ টাকা ভাতা, তিন মাসের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০২:২২ পিএম

দিনে ২০০ টাকা ভাতা, তিন মাসের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে তিন মাসব্যাপী বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হবে।

প্রশিক্ষণটি পরিচালনা করবে E-Learning and Earning Ltd। কোর্সের মেয়াদ তিন মাস, মোট ৬০০ ঘণ্টা। পঞ্চম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ চলছে।

কারা আবেদন করতে পারবেন

৮টি বিভাগের নির্ধারিত জেলাগুলোর ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমান উত্তীর্ণ হতে হবে।

অগ্রাধিকার

  • প্রতি ব্যাচে কমপক্ষে ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে।
  • কম্পিউটার জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • নিজস্ব কম্পিউটার বা বহনযোগ্য কম্পিউটার থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
  • সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি
  • শিক্ষাগত সনদপত্র (কমপক্ষে এইচএসসি বা সমমান)

সুযোগ-সুবিধা

  • কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি নেই
  • প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা
  • সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা
  • প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শেষ: ৩ মার্চ ২০২৬ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত)
  • লিখিত পরীক্ষা: ৬ মার্চ ২০২৬
  • মৌখিক পরীক্ষা: ৭ মার্চ ২০২৬
  • চূড়ান্ত ফল প্রকাশ: ১০ মার্চ ২০২৬

লিখিত পরীক্ষার স্থান ও সময় আবেদনকারীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

এই উদ্যোগের মাধ্যমে তরুণদের তথ্যপ্রযুক্তিনির্ভর আয়ের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!