রোজার পর ইফতারে মুড়ি বা পেঁয়াজু–বেগুনির সঙ্গে সবচেয়ে জনপ্রিয় যে আইটেমটি থাকে, সেটি হলো ছোলা চাট মিক্স। প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ এই খাবার পুষ্টিকর, পেট ভরানো এবং সহজপাচ্য।
প্রয়োজনীয় উপকরণ
- ছোলা – ২ কাপ (৬–৮ ঘণ্টা ভিজানো)
- লেবুর রস ও খোসা – ১ চামচ
- আদা বাটা – ১ চামচ
- রসুন বাটা – ১ চামচ
- জিরা গুঁড়া – ½ চামচ
- ধনে গুঁড়া – ১ চামচ
- হলুদ গুঁড়া – ১ চামচ
- মরিচ গুঁড়া – ½ চামচ
- গরম মশলা – ½ চামচ
- চাট মসলা – ১ টেবিল চামচ
- বিট লবণ – স্বাদমতো
- কাঁচা মরিচ কুচি – ৪–৫টি
- গোল মরিচ গুঁড়া – ⅓ চা চামচ
- পেঁয়াজ কুচি – ১ কাপ
- পুদিনা পাতা কুচি – ৩ চামচ
- ধনেপাতা কুচি – ½ কাপ
- তেজপাতা – ৩টি
- সয়াবিন তেল – পরিমাণ
যেভাবে তৈরি করবেন
ভেজানো ছোলা লবণ দিয়ে প্রেশার কুকারে ৩–৪টি শিস দিয়ে সেদ্ধ করুন।
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন।
একে একে সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে কষান। তেল আলাদা হওয়া পর্যন্ত রান্না করুন।
সেদ্ধ ছোলা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন, যাতে মশলা ভেতরে ঢুকে যায়।
শেষে গরম মশলা, পেঁয়াজ কুচি, পুদিনা, ধনেপাতা ও কাঁচা মরিচ ছড়িয়ে ২ মিনিট রেখে নামিয়ে নিন।
পরিবেশনের সময় লেবুর রস ছড়িয়ে দিন।
কেন উপকারী?
- ছোলা উচ্চমাত্রার প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ
- দীর্ঘ সময় পেট ভরা রাখে
- হজমে সহায়ক
- শক্তি জোগাতে কার্যকর
স্বাস্থ্যকর ও সুস্বাদু ইফতার চাইলে ঘরেই বানিয়ে নিন এই ছোলা চাট মিক্স।

