ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

সোমবারের রাশিফল: কার ভাগ্যে সাফল্য, কার সামনে সতর্কবার্তা?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১১:৪৩ এএম

সোমবারের রাশিফল: কার ভাগ্যে সাফল্য, কার সামনে সতর্কবার্তা?

আজ সোমবার, ২ মার্চ ২০২৬। ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র ও পারিবারিক বিষয়ে দিনটি কেমন যেতে পারে—তার একটি সামগ্রিক ধারণা তুলে ধরা হলো রাশিচক্রভিত্তিক পূর্বাভাসে।

মেষ

দাম্পত্য জীবনে আনন্দের আভাস রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি সৃজনশীলতায় ভরপুর। প্রেমে শুভ সময়। তবে বাইরে চলাফেরায় সতর্ক থাকা প্রয়োজন।

বৃষ

কর্মক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হতে পারে। ঋণসংক্রান্ত বিষয়ে চাপ বাড়তে পারে। পারিবারিক সম্পর্কে সংযম জরুরি। ব্যবসায়িক সিদ্ধান্তে ধৈর্য ধরুন।

মিথুন

সকালে সামান্য মনোমালিন্য হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হবে। কর্মস্থলে সতর্ক থাকুন। পরিবারে সুখবর মিলতে পারে।

কর্কট

বিদেশ-সংক্রান্ত আলোচনায় আনন্দ। তবে রাগ নিয়ন্ত্রণ না করলে ক্ষতি হতে পারে। চোখের সমস্যায় সচেতন থাকুন।

সিংহ

কর্মদক্ষতায় সুনাম অর্জনের সম্ভাবনা। বিনিয়োগে লাভের ইঙ্গিত। প্রেমের বিষয়ে তাড়াহুড়া না করাই ভালো।

কন্যা

অজানা আশঙ্কা ভর করতে পারে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তির সম্ভাবনা। পরিবারে ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

তুলা

নতুন কাজের সুযোগ আসতে পারে। পরিশ্রমের ফল মিলবে। অতিরিক্ত কথা বলায় বিরোধ সৃষ্টি হতে পারে—সংযমী থাকুন।

বৃশ্চিক

কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে। খরচ বাড়তে পারে। গুরুজনের পরামর্শ মানলে উপকার পাবেন।

ধনু

কর্মস্থলে ধৈর্য ধরে চলতে হবে। আর্থিক টানাপড়েন দেখা দিতে পারে। নতুন কাজের সম্ভাবনায় মন প্রফুল্ল থাকবে।

মকর

ব্যবসায় সাফল্য মিললেও রাতের দিকে চাপ বাড়তে পারে। যানবাহনে সতর্ক থাকুন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ সময়।

কুম্ভ

দায়িত্ব বাড়তে পারে কর্মক্ষেত্রে। পুরনো ভ্রমণের পরিকল্পনা পুনরায় শুরু হতে পারে। খরচ নিয়ন্ত্রণ জরুরি।

মীন

বিদেশে কর্মরতদের সতর্ক থাকা প্রয়োজন। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। কেনাবেচায় শুভ সময়।

রাশিফল সম্ভাবনার ইঙ্গিত দেয় মাত্র। বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিবেচনাবোধ ও বাস্তব পরিস্থিতিকে প্রাধান্য দিন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!