ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
Daily Bangladesh Diganta

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৫:১৭ পিএম

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কর আদায় ঠেকাতে প্রতিষ্ঠানটির করা রিটের রুল খারিজ করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ রায় দেওয়া হয়।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়টি ঘোষণা করেন।

 

আদালতের নথি অনুযায়ী, গ্রামীণ কল্যাণের কাছে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত আয়কর দাবিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৭ সালে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করে।

প্রাথমিক শুনানির পর আদালত সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেন। পরবর্তী সময়ে মামলাটি নিয়ে বিচারিক প্রক্রিয়া এগোয়।

 

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায় প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

 

নতুন বেঞ্চের রায়ে রুল খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা আয়কর আদায়ের আইনি সুযোগ তৈরি হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!