ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

কুষ্টিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সংগঠনের আহ্বায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:০০ পিএম

কুষ্টিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সংগঠনের আহ্বায়ক কমিটি

কুষ্টিয়া জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)-এর ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সহ-সভাপতি প্রকৌশলী আশরাফকে আহ্বায়ক এবং সাবেক সহ-সভাপতি প্রকৌশলী ইউসুফ আলীকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।গত ২০ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান ও মহাসচিব কাজী সাখাওয়াত হোসেনের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়। সংগঠনটি একটি পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আশরাফুল করিম শাওন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌফিক হাসান রনক, প্রকৌশলী জুরাইশ হোসেন, প্রকৌশলী জাকিরুল ইসলাম লিটনসহ আরও অনেকে। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন প্রকৌশলী আব্দুল বারী, হারুন অর রশিদ, শাহাবুদ্দিন টিপন, এস এম মাসুদ রানা, বাদশা মামুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, রেজাউল ইসলাম, মেজবাউর রহমান মিজু, মাকসুদ আলম হানি, আব্দুস সালাম, আলি হোসেন জুয়েল, রেজাউর রহমান, আব্দুল কাদের, মারুফ হোসেন পিয়াস, খালিদ সাইফুল, শরিফুল ইসলাম ও নবিরুল ইসলাম অয়ন।

নবগঠিত কমিটিকে কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থরক্ষা ও পেশাগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!